ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

নতুন করে চোর-দুর্নীতিবাজদের জন্ম হতে দেব না,মেহেরবানী করে একবার সুযোগ দিন: জামায়াত আমির

আকাশ জাতীয় ডেস্ক :

জামায়েত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় যেতে পারলে দুর্নীতিবাজদের পাতা-ডাল ধরে টানাটানি করবো না। ঘাড় ধরে টেনে সমূলে উৎপাটন করব। মেহেরবানী করে একবার সুযোগ দিন। আমরা মানুষের গোলাম হয়ে থাকব। নতুন করে কোনো চোর-দুর্নীতিবাজদের জন্ম হতে দেব না।

শুক্রবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সকাল পৌনে ১১টায় জামায়াত আমির মেহেন্দিগঞ্জে পৌঁছান এবং ১১টায় মঞ্চে উঠে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

সমাবেশে তিনি বলেন, দেশে উন্নয়ন করতে টাকার অভাব হবে না। আওয়ামী লীগের ১৭ বছরে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ওই টাকা দিয়ে ৪ অর্থ বছরের বাজেট করা যায়। আমরা পাচার করা টাকা ফিরিয়ে এনে দেশ উন্নয়নে ব্যয় করবো।

জামায়াত আমির কারো নাম উল্লেখ না করে বলেন, ২৪-এর ৫ আগস্টের পর আমরা মামলা বাণিজ্য করিনি। আমাদের কর্মীরা মানুষের জীবন, মাল ও ইজ্জতের পাহারা দিয়েছে। সারাদেশে মামলা করেছি মাত্র ৮টি। আসামি মাত্র একজন। আরেক দল নেমেছিল নিজেদের কিসমত উন্নয়নে। চাঁদাবাজি করেছে, ঘাট ও স্ট্যান্ড দখল করেছে। মা-বোনদের ইজ্জত হরণ করেছে। যখন ধরা খেয়েছে তখন আমার পেছনে লেগেছে।। আমার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়িয়েও ধরা খেয়েছে। আমি জীবন দিতে রাজি আছি মায়েদের ইজ্জত লুণ্ঠন হতে দেব না।

সমাবেশ শেষে জামায়াত আমির বরিশাল জেলার ৫টি সংসদীয় আসনে ১১ দল সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

সমাবেশ শেষে বেলা পৌনে ১২টায় জামায়াতা আমির পটুয়াখালীর বাউফলে যান। সেখানে সমাবেশ শেষে ঝালকাঠি ও পিরোজপুরে সমাবেশে বক্তৃতা করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নতুন করে চোর-দুর্নীতিবাজদের জন্ম হতে দেব না,মেহেরবানী করে একবার সুযোগ দিন: জামায়াত আমির

আপডেট সময় ০১:৫০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬