ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের বিমান হামলা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বৃহস্পতিবার লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের একাধিক এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। লেবাননের গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি (এএ)।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, দক্ষিণ লেবাননের জাবাল আল-রেইহান অঞ্চলের খাল্লাত খাজেমের কাছে আল-ওয়াজানিয়েহ এলাকায় একটি ইসরায়েলি বিমান হামলা চালানো হয়।

এ ছাড়া পূর্ব লেবাননের বেকা অঞ্চলের হারমেল শহরের আশপাশের পাহাড়ি এলাকাতেও ইসরায়েলি বিমান হামলার খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিওতে লক্ষ্যবস্তু এলাকায় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। একই সঙ্গে হামলার পরও লেবাননের বিভিন্ন অংশের আকাশে নিচু উচ্চতায় ইসরায়েলি বিমান উড়তে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এসব হামলায় লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর মাসে লেবাননের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, যা ২০২৪ সালের সেপ্টেম্বর পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। এ সংঘাতে এখন পর্যন্ত চার হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের বিমান হামলা

আপডেট সময় ১১:২৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬