ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন

আকাশ জাতীয় ডেস্ক : 

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, জুলাই-আগস্টের গণআন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ আজ নির্বাহী আদেশে নিষিদ্ধ, সে কারণেই নির্বাচনে তাদের নৌকা মার্কা নেই।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের পুরানপাড়া ৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রারণা, গণসংযোগ ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগ গণহত্যা করেছে, মানবাধিকার বিরোধী কাজ করেছে এবং দেশের মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। এদেশের সরকার ও জনগণ সম্মিলিতভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না।

তিনি আরও বলেন, দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থ আন্দোলন ও ত্যাগ যে দল করেছে, তা হলো বিএনপি। জুলাই-আগস্টের আন্দোলনে বিএনপি পরিবারের ৪৩২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। বহু নেতাকর্মী জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন।

খোকন আরো বলেন, দেশ ও সার্বভৌমত্বের মালিক জনগণ। আল্লাহর পরে রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎস জনগণ। সাধারণ মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই দেশ পরিচালনা করবেন।

এ সময় নরসিংদী জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেট ফুয়েলের দাম বাড়লেও ভাড়া বাড়বে না কাতার এয়ারওয়েজের

দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন

আপডেট সময় ০৪:২৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬