ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড়িতে একা থাকাকালীন হার্ট অ্যাটাক? জেনে নিন জীবন বাঁচানোর কৌশল

আকাশ নিউজ ডেস্ক :  

বাড়িতে একা আছেন, হঠাৎ হার্ট অ্যাটাক হতে পারে, এমন ঝুঁকি রয়েছে কি? তা হলে আগে থেকেই সতর্ক হতে হবে আপনাকে। আপনি যদি সচেতন থাকেন, তা হলে নিজের জীবন বাঁচানোর জন্য নিজেই কয়েকটি কাজ করতে পারেন।

হার্ট অ্যাটাক রোধ করতে হয়তো পারবেন না, কিন্তু তার মাত্রা খানিকটা কমে যেতে পারে। চিকিৎসকেরা অনেক রোগীকেই এই পরামর্শগুলি দেন। কিন্তু আতঙ্কে অনেকেই কী করবেন বুঝে উঠতে পারেন না। অথচ সেই মুহূর্তে কয়েকটি সঠিক সিদ্ধান্ত জীবন বাঁচিয়ে দিতে পারে। হৃদরোগ চিকিৎসকদের পরামর্শ মেনে এই কয়েকটি কৌশল জেনে রাখতে পারেন।

১. পরিবারের কেউ বা কাছের কোনও বন্ধুকে ফোন করে জানাতে হবে। প্রথমেই জায়গা মতো খবর পৌঁছে দিতে হবে, যাতে সাহায্য পাওয়া যায়। সবচেয়ে ভাল হয়, প্রতিবেশীদের ডাকলে। তাতে সবচেয়ে দ্রুত সাহায্য মেলে।

২. সাহায্যের জন্য লোক ডাকার পর (ফোনে হোক বা সরাসরি) দরজা খুলে রাখবেন ঘরের। যদি কেউ এসে পৌঁছোনোর আগেই আপনার জ্ঞান চলে যায়, তা হলে যাতে দরজা খোলা পাওয়া যায়।

৩. যদি অ্যাসপিরিনে অ্যালার্জি না থাকে এবং চিকিৎসকের নিষেধাজ্ঞা না থাকে, তা হলে একটি অ্যাসপিরিন চিবিয়ে খেতে হবে। গিলে ফেললে হবে না। এটি রক্ত জমাট বাঁধার প্রবণতা কমাতে সাহায্য করে। তবে এটি চিকিৎসার বিকল্প নয়, জরুরি মুহূর্তে সাহায্য করতে পারে কেবল।

৪. সাহায্য চাওয়া এবং ওষুধ চেবানোর পরও যদি সাহায্য না পৌঁছায়, তাহলে কারও সঙ্গে ফোনে কথা বলতে থাকবেন। মানসিকভাবে একটু স্থির থাকতে পারবেন এবং প্রয়োজনে তারা জরুরি পরিষেবার সঙ্গে যোগাযোগ রাখতেও সাহায্য করতে পারবেন।

৫. দাঁড়িয়ে না থেকে শুয়ে বা বসে থাকতে হবে। যদি জ্ঞান হারিয়ে ফেলেন, তা হলে যাতে মাথায় চোট না লাগে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাড়িতে একা থাকাকালীন হার্ট অ্যাটাক? জেনে নিন জীবন বাঁচানোর কৌশল

আপডেট সময় ১০:৪১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬