ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিজয়ী হলে ঢাকা-১৩ আসনে কোনো ‘ক্রাইম জোন’ থাকবে না: মামুনুল হক

আকাশ জাতীয় ডেস্ক :

ঢাকা-১৩ আসনের রিকশা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, রিকশা মার্কা বিজয়ী হলে ঢাকা-১৩ এলাকা থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা সম্পূর্ণ নির্মূল করা হবে। এই অঞ্চল আর কোনো ‘ক্রাইম জোন’ থাকবে না। কোনো কিশোরকে ‘গ্যাং’ পরিচয় দিয়ে কোনো আধিপত্যবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে না।

বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে আয়োজিত ‘জাগরণী পদযাত্রা’ শেষে এক পথসভায় এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া—পুরো বাংলাদেশে এখন পরিবর্তনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। যারা পরিবর্তন ও সংস্কারের বিরুদ্ধে, তাদের সময় শেষ হয়ে আসছে।’

মামুনুল হক আরও বলেন, ঢাকা-১৩ আসনে বারবার বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়ার মাধ্যমে এলাকার ভোটারদের প্রতি দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও অসম্মান সৃষ্টি করা হয়েছে। এই এলাকার চার লাখ ভোটারের ওপর বারবার বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হচ্ছে, যা অত্যন্ত অসম্মানজনক। বড় দলগুলো স্থানীয় শিক্ষিত ও যোগ্য নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছে না। এবার সাধারণ মানুষ এমন একজনকে প্রতিনিধি হিসেবে চান, যিনি এলাকার মাটি ও মানুষের সঙ্গে মিশে আছেন।

সকাল ১০টায় ঢাকা উদ্যান থেকে শুরু হওয়া পদযাত্রাটি আদাবর, মোহাম্মদী হাউজিং সোসাইটি, কাদেরবাদ হাউজিং ও লালমাটিয়া এলাকা প্রদক্ষিণ করে। পদযাত্রাটি আসাদ গেটে এক পথসভায় শেষ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তদবির ও অনিয়মে বিপর্যস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস

বিজয়ী হলে ঢাকা-১৩ আসনে কোনো ‘ক্রাইম জোন’ থাকবে না: মামুনুল হক

আপডেট সময় ০৬:০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬