ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি ইসলামের কল্যাণে: রেজাউল করীম

আকাশ জাতীয় ডেস্ক :

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘ইসলামের নামে আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি দলবদ্ধভাবে ইসলামের কল্যাণে।’

মঙ্গলবার বিকালে টাঙ্গাইল শহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘জনগণ এখন সচেতন, তারা সত্য ও নীতির রাজনীতিকে সমর্থন দেবে। ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি নয়, বরং আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের রাজনীতি করে যাচ্ছে। আমাদের এ সিদ্ধান্ত সবাই সাধুবাদ জানিয়েছে।’

রেজাউল করীম বলেন, ‘দেশকে যদি সুন্দর করতে হয়, ইসলামের শক্তি যদি উত্থান করতে হয় এবং মানবতার কল্যাণ যদি নিশ্চিত করতে হয়, তাহলে হাত পাখা প্রতীকের বিকল্প কোনো মার্কা নেই।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল-৫ আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী খন্দকার জাকির হোসেন সবুজ। এ সময় ইসলামী আন্দোলনের অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিলেন কাতারের আমীর

আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি ইসলামের কল্যাণে: রেজাউল করীম

আপডেট সময় ১১:২২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬