ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ডি মারিয়ার চোখে পেশাদারিত্বে রোনালদোর ধারে কাছে কেউ নেই

আকাশ স্পোর্টস ডেস্ক : 

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসের দুই মহাতারকাকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন আনহেল ডি মারিয়া। জাতীয় দলে দীর্ঘদিন মেসির সতীর্থ ছিলেন তিনি, আর ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদে খেলেছেন রোনালদোর সঙ্গে। তাই দুজনের তুলনায় তার মন্তব্য বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সেরা কে এই প্রশ্নে সরাসরি কোনো নাম না বললেও, স্বদেশি মেসির দিকেই খানিকটা ঝুঁকেছেন ডি মারিয়া। তবে পেশাদারিত্বের বিচারে রোনালদোর ধারেকাছে কেউ নেই বলে স্পষ্ট করেছেন আর্জেন্টাইন উইঙ্গার।

স্পেনের ক্রীড়া দৈনিক ‘এএস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ার ও ফুটবলের নানা দিক নিয়ে কথা বলেন ডি মারিয়া। সেখানেই উঠে আসে মেসি ও রোনালদোকে নিয়ে তার মূল্যায়ন।

২০১০ সালে বেনফিকা ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন ডি মারিয়া। সেখানে চার মৌসুম রোনালদোর সঙ্গে একসঙ্গে খেলেছেন তিনি। সেই অভিজ্ঞতা তুলে ধরে ডি মারিয়া বলেন, ‘পেশাদারিত্বের বিচারে ক্রিস সবার ওপরে। তার পরিশ্রম, নিজের মান ধরে রাখার চেষ্টা এবং মেসির সঙ্গে প্রতিযোগিতায় সেরা থাকার নিরন্তর প্রচেষ্টা সত্যিই অবিশ্বাস্য।’

তিনি আরও বলেন,‘ক্রিস কঠোর পরিশ্রমের প্রতীক। আর মেসি হলো সেই খেলোয়াড়, যার ভেতরে ইশ্বরদত্ত প্রতিভা রয়েছে। ড্রেসিংরুমে তাকে দেখে বোঝা যায়, সেরাদের সেরা হওয়ার জন্য তার আলাদা এক উপহার আছে।’

মেসি ও রোনালদো দেড় দশকের বেশি সময় ধরে ক্লাব ফুটবল শাসন করেছেন। মেসি জিতেছেন আটটি ব্যালন দ’অর, আর রোনালদো পেয়েছেন পাঁচবার। বয়স বাড়লেও দুজনই এখনও মাঠে সক্রিয় এবং সামনে আসন্ন বিশ্বকাপ ঘিরে আলোচনার কেন্দ্রে থাকবেন বলে মনে করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন মায়েদের জন্য শুটিংয়ে ‘বাড়তি যত্ন’: শ্রিয়া সরণ

ডি মারিয়ার চোখে পেশাদারিত্বে রোনালদোর ধারে কাছে কেউ নেই

আপডেট সময় ০৬:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬