ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি ‘কৃষক কার্ড’ বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী ‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’ সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ ৩ জন তিনদিনের রিমান্ডে স্বাস্থ্যখাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের বন্দর অবরোধ বিপজ্জনক পদক্ষেপ: চীন কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী

রাজনীতিতে নাম লেখাচ্ছেন শুভশ্রী, যা বললেন স্বামী রাজ

আকাশ বিনোদন ডেস্ক : 

টালিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যিনি সব সময়ই নিজের অভিনয় পেশাকে বেশি ভালোবাসেন। পরিচালক-স্বামী রাজ চক্রবর্তী সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত হলেও শুভশ্রীকে কোনোদিনই রাজনৈতিক ময়দানে দেখা যায়নি। ব্যারাকপুরের সংসদ সদস্য রাজ চক্রবর্তীকে তৃণমূলের মিটিং-মিছিলে যোগ দিতে প্রায়ই দেখা যায়। শুভশ্রীকে এইসব থেকে অনেকটাই দূরত্ব বজায় রেখেছেন। নিজের কাজ, সংসার এই নিয়েই শুভশ্রীর জীবন।

তবে সম্প্রতি রাজের পরিচালনায় শুভশ্রীকে দেখা গেছে লক্ষ্মী এল ঘরেতে। যেটা বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের একটি ডকুমেন্টারি ছবি বলা যেতে পারে। আর এরপরই গুঞ্জন শোনা যাচ্ছে যে, রাজের মতো শুভশ্রীও কি রাজনীতিতে নাম লেখাতে চলেছেন? এই নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন পরিচালক রাজ।

এক সাক্ষাৎকারে রাজকে প্রশ্ন করা হয় যে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় শুভশ্রীকে বলেন যে, তুমি ভোটে দাঁড়াও একটা জায়গা থেকে, রাজের প্রতিক্রিয়া কী হবে? রাজ এই নিয়ে বলেন, এই বিষয়ে সবচেয়ে ভাল বলতে পারবে শুভশ্রী। এর পর রাজ বলেন, শুভশ্রী যদি দাঁড়াতে চাইত তাহলে অনেক আগেই দাঁড়াতে পারত। আমাদের পরিবারে এই মুহূর্তে আমি রাজনীতিতে রয়েছি, আমাদের পেশা বিনোদন নিয়ে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো মানুষ রাজনীতিতে আসলে সমস্যা হয়ে যাবে।

রাজ আরও বলেন, শুভশ্রী হয়তো দিদিকে খুব ভালোবাসেন। কিন্তু আমার কোনো ভাবেই মনে হয় না ও রাজনীতিতে যোগ দেবে। কারণ আগামী এক বছরের জন্য শুভশ্রী বিনোদন জগতে কী কী কাজ করতে চলেছে, তা ঠিক করা রয়েছে। দিদি বলেছেন বলে ও ‘লক্ষ্মী এল ঘরে’ করেছে। কিন্তু আমার মনে হয় না ও রাজনীতিতে আসবে।

তিনি জানান, রাজনীতি জীবনটাকে এলোমেলো করে দেয়। এখনকার রাজনীতি আর আগেকার রাজনীতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে।

এই কথার মাধ্যমেই এটা একেবারে স্পষ্ট যে শুভশ্রী নিজেও যেমন চান না রাজনীতিতে আসতে তেমনি রাজও চান না তার স্ত্রী রাজনীতি করুক।

Tag :
আপলোডকারীর তথ্য

তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী

রাজনীতিতে নাম লেখাচ্ছেন শুভশ্রী, যা বললেন স্বামী রাজ

আপডেট সময় ০৭:৩৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬