ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে হানি ট্র্যাপে ফেলে দুই যুবককে মারধর-লুট, ৩ জন গ্রেফতার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের এমপিরা নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সংসদ সভাপতিকে সম্মান জানাবেন: স্পিকার এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: সংসদে আইনমন্ত্রী করের হার না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে: তিতুমীর ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ পদ না পেয়ে ফেসবুক লাইভে কাঁদলেন যুবদল নেতা ২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল, ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা: মাহদী আমিন

‘রাজনীতি শুধু ক্রিকেট নয়, গোটা মানবজাতির ক্ষতি করছে’: সাকলাইন মুশতাক

আকাশ স্পোর্টস ডেস্ক :

পাকিস্তানের সাবেক তারকা স্পিনার সাকলাইন মুশতাক বলেছেন, ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা ক্রিকেটকেও প্রভাবিত করছে। তার মতে, রাজনীতি মানবজাতির জন্য যেমন ক্ষতিকর, তেমনি এটি ক্রিকেটের জন্যও বড় বাধা।

এক সাক্ষাৎকারে সাকলাইন বলেন, ‘রাজনীতি পুরোপুরি বন্ধ হওয়া উচিত। এটি শুধু মানুষের জন্য ক্ষতিকর নয়, ক্রিকেটকেও নষ্ট করছে। ক্রিকেটের মূল কাজ হলো মানুষকে একত্রিত করা, বিভাজন সৃষ্টি করা নয়।’

ভারত ও পাকিস্তান সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল ২০১২–১৩ সালে। পাকিস্তান সেই সময় ভারতের মাঠে তিন ম্যাচ ওয়ানডে ও দুই ম্যাচ টি-টোয়েন্টি খেলেছিল। টি-টোয়েন্টিতে উভয় দল একটি করে ম্যাচ জিতলেও ওয়ানডে সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জয় পায়। এরপর থেকে দুই দল কেবল বিশ্বকাপ, এশিয়া কাপ বা চ্যাম্পিয়নস ট্রফির মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে।

সাকলাইন আরও বলেন, ক্রিকেটের মূল উদ্দেশ্য বিনোদন ও মানুষের আনন্দ, যুদ্ধ বা রাজনীতির মাধ্যম নয়। বাংলাদেশ দলের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘ক্রিকেট কোনো যুদ্ধক্ষেত্র নয়। এটি বিনোদনের মাধ্যম। আমি খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশাতে বিশ্বাস করি না।’

বাংলাদেশ দল নিরাপত্তা উদ্বেগের কারণে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর আগে আইপিএল ২০২৬ মৌসুমে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের দলে রাখা হয়নি। বিসিসিআই-এর নির্দেশনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সরে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী

‘রাজনীতি শুধু ক্রিকেট নয়, গোটা মানবজাতির ক্ষতি করছে’: সাকলাইন মুশতাক

আপডেট সময় ০৪:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬