ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুরো বাংলাদেশের কাছে মির্জা আব্বাস বাহিনীর হামলার বিচার দিলাম: নাসীরুদ্দীন

আকাশ জাতীয় ডেস্ক : 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, বিএনপি নেতা মির্জা আব্বাসের অনুসারী একটি সন্ত্রাসী বাহিনী তাদের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘ছাত্রদলের লোকজন হামলা করেছে। আমি পুরো বাংলাদেশের কাছে তাদের বিচার দিলাম।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফকিরাপুলের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি তোলেন। এর আগে, রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে গিয়ে হামলার শিকার হন এনসিপি মনোনীত শাপলা কলি প্রতীকের এই প্রার্থী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার কাছে কোনো দুর্নীতির টাকা নেই, কোনো সন্ত্রাসী অর্থও নেই। এরপরও পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।’ তিনি দাবি করেন, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলায় অংশ নিয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ, এই হামলায় মির্জা আব্বাসের এক আত্মীয় নেতৃত্ব দিয়েছেন। এ কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মির্জা আব্বাসকে দল থেকে বহিষ্কার করুন।’

তিনি আরও বলেন, হাবিবুল্লাহ কলেজে যাওয়ার আগেই সেখানে প্রশ্নফাঁস, সন্ত্রাসী কার্যক্রম এবং গভর্নিং বোর্ডে অনিয়মের অভিযোগ তিনি শুনেছিলেন। তার দাবি, কলেজটির অধ্যক্ষ আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত এবং গভর্নিং বোর্ড গঠনে মির্জা আব্বাস জড়িত।

সংবাদ সম্মেলনে অতীতের একটি ব্যক্তিগত সাক্ষাতের প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া একসময় তাদের দোয়া করেছিলেন এবং দেশ সঠিক পথে রাখার আহ্বান জানিয়েছিলেন। আজ তিনি যদি এসব দেখতেন, তাহলে লজ্জা পেতেন।’

তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত না হলে এবং সুষ্ঠু নির্বাচন না হলে আমরা মাঠে থাকব কেন, সেটা নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে।

নাসীরুদ্দীন বলেন, ‘ভোটে জিতি বা না জিতি, ঢাকা-৮ এলাকায় কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দেব না-এটাই আমার অঙ্গীকার।’ তিনি ১২ তারিখের ভোটে জনগণ সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পুরো বাংলাদেশের কাছে মির্জা আব্বাস বাহিনীর হামলার বিচার দিলাম: নাসীরুদ্দীন

আপডেট সময় ০৬:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬