ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডেনমার্ক-গ্রিনল্যান্ড নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

আগামীকাল বুধবার ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতাদের সঙ্গে প্যারিসে একটি ‘কার্যকরী মধ্যাহ্নভোজে’ অংশ নেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, মাখোঁ ‘ইউরোপীয় সংহতি এবং ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত করবেন।’

এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খনিজসম্পদসমৃদ্ধ আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকে সরে আসেন। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।

মাখোাঁর কার্যালয় জানায়, বৈঠকে ‘আর্কটিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং গ্রিনল্যান্ডের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন’ নিয়ে আলোচনা হবে, যা ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন সমর্থন দিতে প্রস্তুত।

রাশিয়ার হুমকি এবং গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষার প্রেক্ষাপটে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং গ্রিনল্যান্ডের নেতা ইয়েন্স-ফ্রেডেরিক নিলসেন চলতি সপ্তাহে ইউরোপীয় মিত্রদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করছেন। এর অংশ হিসেবে তারা হামবুর্গ ও বার্লিনে বৈঠকের পর বুধবার প্যারিস সফরে যাচ্ছেন।

চলতি মাসের শুরুতে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দেন এবং তার বিরোধিতা করলে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনসহ ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের কথাও বলেন।

তবে গত সপ্তাহে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকে সরে আসেন।

ট্রাম্প ও রুট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যাকে একটি ‘ফ্রেমওয়ার্ক’ হিসেবে উল্লেখ করেছেন, সে বিষয়ে একমত হন, যদিও এর বিস্তারিত প্রকাশ করা হয়নি।

ডেনমার্কের প্রতি ইউরোপীয় সংহতির ক্ষেত্রে ফ্রান্স নিজেকে অগ্রভাগে স্থাপন করেছে এবং আগামী মাসে গ্রিনল্যান্ডের রাজধানী নুক-এ একটি কনস্যুলেট খোলার পরিকল্পনা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডেনমার্ক-গ্রিনল্যান্ড নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট

আপডেট সময় ০৫:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬