ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দুর্নীতি মামলায় দেশে ফিরতেই গ্রেপ্তার নওয়াজ শরীফের জামাই

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জামাই মোহাম্মদ সফদারকে। সোমবার ভোরে তিনি লন্ডন থেকে এসে ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করেন। সেকান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সদস্য তালাল চৌধুরী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

এতে বলা হয়, মুলতবি অবস্থায় রয়েছে মোহাম্মদ সফদারের বিরুদ্ধে দুর্নীতির মামলা। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশে ফিরে স্ত্রী মরিয়ম নওয়াজের সঙ্গে তার দুর্নীতি বিরোধী আদালতে হাজিরা দেয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সফদারকে গ্রেপ্তার করা হয়। তবে মরিয়ম নওয়াজকে গ্রেপ্তার করা হয় নি। পরে তিনি আদালতে হাজিরা দিয়েছেন।

উল্লেখ্য, পানামা গেট কেলেঙ্কারিতে জড়িত থাকায় নওয়াজ শরীফ, তার মেয়ে মরিয়ম নওয়াজ, জামাই সফদার, দুই ছেলে হাসান ও হোসেন নওয়াজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। তদন্তে তাদেরকে দোষী সাব্যস্ত হয়েছেন। এ মামলায়ই অযোগ্য ঘোষিত হয়ে ২৮ শে জুলাই ক্ষমতা হারাতে হয়েছে নওয়াজ শরীফকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

দুর্নীতি মামলায় দেশে ফিরতেই গ্রেপ্তার নওয়াজ শরীফের জামাই

আপডেট সময় ০১:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭