ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মার্কিন আগ্রাসন প্রতিরোধে যেভাবে প্রস্তুতি নিচ্ছে কিউবা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করতেই কিউবায় সামরিক প্রস্তুতি মহড়া পরিচালনা করা হচ্ছে বলে শনিবার জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল।

চলতি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, কিউবা ‘পতনের জন্য প্রস্তুত’ এবং হাভানাকে ‘সমঝোতা করতে’ বলেন। অন্যথায় ভেনেজুয়েলার মতো পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোকে ৩ জানুয়ারি অভিযানের পর যুক্তরাষ্ট্রের বাহিনী দেশটি থেকে ধরে নিয়ে যায়, ওই অভিযানে বহু মানুষ নিহত হয়। ভেনেজুয়েলা ছিল কিউবার গুরুত্বপূর্ণ মিত্র এবং তেল ও আর্থিক সহায়তার প্রধান উৎস, যা বন্ধ করে দেওয়ার অঙ্গীকার করেছেন ট্রাম্প।

দিয়াস-কানেল শনিবার কিউবার সশস্ত্র বাহিনীর একটি ট্যাংক ইউনিটসহ বিভিন্ন সামরিক মহড়া তদারকি করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সশস্ত্র বাহিনীর মন্ত্রী কিউবান জেনারেল আলভারো লোপেস মিয়েরা এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। কিউবান রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে দিয়াস-কানেল বলেন, ‘আগ্রাসন ঠেকানোর সবচেয়ে ভালো উপায় হলো সাম্রাজ্যবাদকে আমাদের দেশের ওপর হামলার মূল্য কতটা বেশি হবে, তা হিসাব করতে বাধ্য করা। তিনি আরো বলেন, ‘এটি এই ধরনের সামরিক পদক্ষেপের জন্য আমাদের প্রস্তুতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, বর্তমান পরিস্থিতিতে এর গুরুত্ব অনেক বেশি।’

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, দিয়াস-কানেলের নেতৃত্বাধীন কিউবার জাতীয় প্রতিরক্ষা পরিষদ সম্প্রতি বৈঠক করেছে, যার লক্ষ্য ছিল দেশের নেতৃত্বের মধ্যে প্রস্তুতি ও সমন্বয়ের মাত্রা বাড়ানো ও উন্নত করা। বিবৃতিতে আরো বলা হয়, পরিষদটি ‘যুদ্ধাবস্থায় রূপান্তরের পরিকল্পনা ও পদক্ষেপ বিশ্লেষণ ও অনুমোদনের’ জন্য বৈঠক করেছে, তবে বিস্তারিত জানানো হয়নি এ বিষয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালে ২৯ দিন সরকারি ছুটির অনুমোদন দিল মন্ত্রিসভা

মার্কিন আগ্রাসন প্রতিরোধে যেভাবে প্রস্তুতি নিচ্ছে কিউবা

আপডেট সময় ০৬:৫৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬