ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই যেকোনো ধরনের শত্রুভাবাপন্ন পদক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির।

সম্প্রতি নেভাতিম বিমান ঘাঁটি পরিদর্শনের সময় তিনি জানান, দেশের নিরাপত্তা রক্ষায় যেকোনো প্রান্তে যেকোনো শত্রুর ওপর শক্তিশালী আঘাত হানতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পুরোপুরি প্রস্তুত রয়েছে। এই বিমান ঘাঁটিতেই ইসরায়েলি বিমান বাহিনীর শক্তিশালী এফ-৩৫ স্টিলথ ফাইটারগুলো রাখা হয়।

চলতি সপ্তাহেই আইএএফ-এর বহরে নতুন তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান যুক্ত হয়েছে। যার ফলে ইসরায়েলের হাতে এখন এই অত্যাধুনিক বিমানের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৪৮টি।

সেনাপ্রধান জামির পাইলটদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বিমান বাহিনীকে ইসরায়েলের কৌশলগত শক্তির মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, গত দুই বছরের লড়াইয়ে সম্মুখভাগে থেকে এই বাহিনী যে অনন্য অভিজ্ঞতা অর্জন করেছে, তা বিশ্বে বিরল। বিশেষ করে গত জুনে ইরানের সাথে ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে যেকোনো ধরনের আকস্মিক যুদ্ধ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।

এর আগে হোম ফ্রন্ট কমান্ড সদর দপ্তর পরিদর্শনের সময়ও তিনি জানিয়েছিলেন, বহুমুখী হুমকি মোকাবিলায় ইসরায়েলি বাহিনী এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং বেসামরিক জানমাল রক্ষায় তারা সর্বাধুনিক সক্ষমতা প্রয়োগ করতে দ্বিধাবোধ করবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালে ২৯ দিন সরকারি ছুটির অনুমোদন দিল মন্ত্রিসভা

ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান

আপডেট সময় ১২:১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬