ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তেহরান যদি আক্রমণ করে,‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’:নেতানিয়াহু

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানে হামলা নিয়ে ফের কঠোর হুঁশিয়ারি দিলেন দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, তেহরান যদি ইসরায়েলে আক্রমণ করে তবে ইরানকে এমন শক্তি দিয়ে হামলা চালাবে ইসরায়েল, যা সে কখনও চোখে দেখেনি।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে, এক ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক রক্তক্ষয়ী সহিংসতার পর ইরান শান্ত অবস্থায় ফিরে আসায় তেল আবিব তেহরানের উপর নিবিড়ভাবে নজর রাখছে। নেতানিয়াহু বলেন, যদি তারা ভুল করে এবং আমাদের উপর আক্রমণ করে, তাহলে আমরা এমন শক্তি ব্যবহার করব যা তারা তা কখনও অনুভব করেনি।

সংবাদ সংস্থা সিনহুয়া-র এক প্রতিবেদন অনুসারে নেতানিয়াহু এমন হুঁশিয়ারি দেন। ইসরায়েলি নেতা সতর্ক করে বলেছেন, কেউ ইরানের ভবিষ্যৎ কী হবে তা বলতে পারবে না। কারণ এটি আর আগের অবস্থায় ফিরে আসতে পারবে না।

এদিকে, তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চরমে থাকায়, সোমবার একটি বার্তা সংস্থার বিশ্লেষণ করা জাহাজ-ট্র্যাকিং তথ্যে দেখা গেছে, ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী, সেইসাথে অন্যান্য আমেরিকান সামরিক জাহাজ, সিঙ্গাপুর অতিক্রম করার পর মালাক্কা প্রণালীতে এমন একটি পথে অবস্থান করছে যা তাদের মধ্যপ্রাচ্যে নিয়ে যেতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তেহরান যদি আক্রমণ করে,‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’:নেতানিয়াহু

আপডেট সময় ১১:৫৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬