ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চিরকুট লিখে শিশুকে হাসপাতালে রেখে গেলেন মা

আকাশ জাতীয় ডেস্ক : 

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অপরিচিত নারীর কোলে শিশুকে রেখে চিরকুট লিখে চলে গেছেন এক মা। আজ সোমবার দুপুর একটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা মিস্টি আক্তার তাঁর স্বামী মো. সাগর হোসেনকে নিয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এসময় বহির্বিভাগে চিকিৎসকের কক্ষের সামনে দাঁড়িয়ে থাকার সময় এক অপরিচিত নারী এসে তার কোলে থাকা শিশুটিকে রেখে শৌচাগারে যাওয়ার কথা বলেন। এরপর দীর্ঘ সময় অপেক্ষা করলেও ওই নারী আর ফিরে আসেননি। পরে শিশুটির শরীরে জড়ানো কাপড়ের ভেতর একটি সাদা কাগজে লেখা চিরকুট পাওয়া যায়।

চিরকুটে লেখা ছিল, ‘আপনি বাচ্চাটিকে হেফাজতে রাখবেন। বাচ্চাটির জন্ম ১ জানুয়ারি।’ বিষয়টি সন্দেহজনক মনে হলে শিশুটিকে কোলে নিয়ে মিষ্টি আক্তার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আলী এহসানের কক্ষে গিয়ে পুরো ঘটনা জানান। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মিষ্টি আক্তার বলেন, তিনি জ্বর ও ঠাণ্ডাজনিত সমস্যার চিকিৎসা নিতে স্বামীকে নিয়ে হাসপাতালে এসেছিলেন। এ সময় এক নারী শিশুটিকে তাঁর কাছে দিয়ে শৌচাগারে যাওয়ার কথা বলে চলে যান। অনেক সময় পার হলেও তিনি আর ফিরে আসেননি। পরে শিশুটির শরীরে কাপড়ের সঙ্গে চিরকুট পেয়ে তিনি ঘটনা বুঝতে পারেন এবং তৎক্ষণাত স্বাস্থ্য কর্মকর্তাকে জানান।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান বলেন, বিষয়টি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চিরকুট লিখে শিশুকে হাসপাতালে রেখে গেলেন মা

আপডেট সময় ০৯:২৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬