ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করে প্রধান তেল-গ্যাসক্ষেত্র দখলে নিলো সিরীয় বাহিনী

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরাকের সীমান্তবর্তী পূর্ব সিরিয়ার তেলসমৃদ্ধ দেইর এজোর প্রদেশে দেশটির সবচেয়ে বড় তেলক্ষেত্র ওমর অয়েল ফিল্ড এবং কনোকো গ্যাসক্ষেত্র দখলে নিয়েছে সিরীয় সরকারি বাহিনী। যুক্তরাষ্ট্রের আহ্বান অমান্য করে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে এসব প্রধান তেল-গ্যাসক্ষেত্র দখলে নিয়েছে তারা। রবিবার এ তথ্য জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দেশটির নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ইরাক সীমান্তবর্তী তেলসমৃদ্ধ এলাকায় সিরীয় বাহিনীর মিত্র আরব গোত্রীয় যোদ্ধারা অগ্রসর হলে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আসে এই তেল ও গ্যাসক্ষেত্রগুলো। ইউফ্রেটিস নদীর পূর্ব তীরে অবস্থিত এসব ক্ষেত্র অন্যতম প্রধান রাজস্ব উৎস ছিল কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর। সরকারি কর্মকর্তারা জানিয়েছে, ইউফ্রেটিসের পূর্বাঞ্চলের এই তেলক্ষেত্রগুলো দখলের ফলে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী বড় ধরনের আর্থিক ধাক্কা খেয়েছে। তাদের দাবি, এসব সম্পদ মিলিশিয়া কার্যক্রমে ব্যবহার করা হচ্ছিল রাষ্ট্রের কাছ থেকে বঞ্চিত করে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অগ্রযাত্রা বন্ধের আহ্বান জানানো হলেও উত্তর-পূর্ব সিরিয়ার আরব-সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে অভিযান অব্যাহত রাখে সিরীয় সেনাবাহিনী। এসব এলাকা যুক্তরাষ্ট্রসমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস’র (এসডিএফ) নিয়ন্ত্রণে ছিল। একটি সরকারি সূত্র জানায়, কুর্দি নেতৃত্বাধীন বাহিনী পরাস্ত হয় আরব গোত্রীয় যোদ্ধাদের নেতৃত্বে চালানো অভিযানে। এর ফলে ইউফ্রেটিস নদীর পূর্ব তীরে ১৫০ কিলোমিটারের বেশি বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণে নেয় সরকার ও তাদের মিত্ররা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করে প্রধান তেল-গ্যাসক্ষেত্র দখলে নিলো সিরীয় বাহিনী

আপডেট সময় ০৫:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬