ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানে শপিংমলে আগুন, ৫ জনের মৃত্যু

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানের করাচির এম এ জিন্নাহ সড়কের একটি বহুতল শপিংমলে আগুন লেগে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাতে গুল প্লাজা নামে ওই শপিংমলে আগুন লাগে বলে জানান স্থানীয় কর্মকর্তারা।

আজ রোববার (১৮ জানুয়ারি) সকালের হালনাগাদ তথ্য অনুযায়ী, কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন এখনো পুরোপুরি নেভানো যায়নি। উদ্ধার অভিযান চলছে।

করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক সাবির মেমন জানান, অগ্নিকাণ্ডে তিনজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

আজ সকালে করাচির ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সৈয়দ আসাদ রেজা পাকিস্তানি দৈনিক ডনকে বলেন, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ হয়েছে।

নিহত ব্যক্তিদের এ সংখ্যা নিশ্চিত করে উদ্ধারকাজের মুখপাত্র হাসানুল হাসিব খান জানান, আহত হয়েছেন ২০ জন। তিনি বলেন, সকাল পর্যন্ত আগুন প্রায় ৩০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ওই শপিংমলে ছোট-বড় মিলিয়ে প্রায় ১ হাজার ২০০ দোকান রয়েছে। কাপড়, তৈজসপত্র, ইলেকট্রনিক যন্ত্রাংশ, সুগন্ধি, প্রসাধনীসহ নানা পণ্য কেনাবেচা হয় সেখানে। এসব পণ্যের কারণে আগুনের তীব্রতা বেড়েছে।

হাসানুল হাসিব খান বলেন, সকালেও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। তিনি আরও বলেন, ভবনটি বেশ পুরোনো। আগুনের কারণে যেকোনো সময় ভবনের কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাই সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানে শপিংমলে আগুন, ৫ জনের মৃত্যু

আপডেট সময় ১১:২৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬