ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঝলমলে চুল পেতে জাপানিরা যেভাবে যত্ন নেন

আকাশ নিউজ ডেস্ক : 

চুলের যত্নে কোরিয়ানদের মতো জাপানিরাও বেশ সচেতন। আর আমাদের দেশের তরুণ প্রজন্ম কে বিউটি ও জে বিউটির দিকেই ঝুঁকছে বেশি। জাপানিরা সম্পূর্ণ প্রাকৃতিক ও ভেষজ উপাদানে কেশচর্চা করেন। নারীরা চুলের চেয়েও স্ক্যাল্প পরিচর্যায় বেশি মনোযোগ দেন। আর তাই তাদের চুলও থাকে মজবুত, প্রাণবন্ত ও ঝলমলে।

জাপানিরা চুলের যত্নে যেসব ধাপ মেনে চলেন-

প্রি-ওয়াশ অয়েলিং:

জাপানি নারীরা চুল ধোয়ার আগে পুরো স্ক্যাল্প ও চুলে তেল মাখেন। জাপানে ক্যামেলিয়া অয়েলের ব্যবহার হয়ে আসছে বছরের পর বছর। এখানেও ক্যামেলিয়া অয়েল পাওয়া যায়। তবে দাম একটু বেশি। তার পরিবর্তে একেবারে হালকা, কম ঘনত্বের যেকোনো তেল বেছে নিতে পারেন। শ্যাম্পু করার আগে মিনিট দশেক মালিশ করলে ভালো হয়।

জেন্টল ক্লিনজিং:

জাপানিরা স্ক্যাল্প ক্লিনজিংয়ের উপর জোর দেন। এজন্য মাইল্ড ক্লিনজার দিয়ে মাথার ত্বক পরিষ্কার করে নিতে হবে। এতে স্ক্যাল্পে অতিরিক্ত তেল, ধুলো ও ময়লা জমতে পারবে না। চুল ধোয়ার ক্ষেত্রে সালফেট ফ্রি শ্যাম্পু এবং উষ্ণ পানি ব্যবহার করলে ভালো হয়।

স্ক্যাল্প ম্যাসাজ:

স্বাস্থ্যজ্বল চুলের জন্য স্ক্যাল্পে রক্ত চলাচল ভালো হওয়া প্রয়োজন। মাঝে মাঝে হাতের সাহায্যে স্ক্যাল্প ম্যাসাজ করুন। নয়তো স্ক্যাল্প ম্যাসাজার কিনতে পারেন। ভেজা চুলে সার্কুলার মোশনে মিনিট দুয়েক মাসাজ করুন।

কন্ডিশনিং:

চুলের হাইড্রেশন ধরে রাখতে কন্ডিশনার ব্যবহার করতে হবে। কন্ডিশনার মেখে মিনিট পাঁচেক রেখে দিন। তারপর ভালো করে চুল ধুয়ে ফেলুন। এটি চুল জটমুক্ত রাখতেও ভূমিকা রাখে।

লিভ-ইন সিরাম:

চুল যদি শুষ্ক হয়, তাহলে লিভ-ইন সিরাম ব্যবহার করতে পারেন। শ্যাম্পু ও কন্ডিশনারের পর সিরাম ব্যবহার করতে হবে। এই সিরাম লাগানোর পর চুল ধোয়ার প্রয়োজন পড়ে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঝলমলে চুল পেতে জাপানিরা যেভাবে যত্ন নেন

আপডেট সময় ১১:০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬