ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্ষমতাকেন্দ্রে কিম জং উনের বোন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনের বোন কিম ইয়ো জং ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য মনোনিত হয়েছেন। দেশটির শাসন ব্যবস্থার মূলনীতি নির্ধারণ ও পরিচালনা করে এই পলিটব্যুরো। এর সভাপতি বা প্রধান হলেন কিম জং-উন। উনের খালা কিম কিয়াং হি-এর স্থলাভিষিক্ত হয়েছেন ২৮ বছর বয়সি কিম ইয়ো জং। কিম জং-ইলের শাসনামলে নীতি নির্ধারণে ব্যাপক ভূমিকা ছিল কিয়াং হির।

জন হফকিনস বিশ্ববিদ্যালয়ের ‘নর্থ ৩৮’-এর ওয়েবসাইটে উত্তর কোরিয়া বিশেষজ্ঞ মাইকেল ম্যাডেন বলেছেন, ‘এ থেকে বোঝা যায়, আগে যেমনটি ভাবা হচ্ছিল, তার চেয়েও বেশি ক্ষমতার মালিক তিনি। এর মধ্যে দিয়ে কিম পরিবারের ক্ষমতা আরো সুসংহত করা হলো।’ মানবাধিকারের চরম লঙ্ঘনের জন্য জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় অন্যান্যের সঙ্গে কিম ইয়ো জংয়ের নামও কালোতালিকাভুক্ত করে।

উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রমে অবদান রাখা তিন ব্যক্তির মধ্যে দুজন- কিম জং-সিক ও রি পিয়ং চোলও পদোন্নতি পেয়েছেন। এ ছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো এখন আরো বেশি ক্ষমতাধর ভূমিকায় অধিষ্ঠিত হয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘প্রেসিডেন্ট শয়তান’ বলে সম্বোধন করেন। তিনি পলিটব্যুরোর ‘পূর্ণ ভোটিং সদস্য’ হয়েছেন।

উনের সন্তোষ
উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কিম জং উন। তিনি দাবি করেছেন, তার পরমাণু অস্ত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘শক্তিশালী প্রতিবন্ধকতা’ তৈরি করতে সক্ষম। কিম বলেছেন, তাদের কাছে যে পরমাণু অস্ত্র আছে, তা উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের নিশ্চয়তা দেবে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থায় এ তথ্য জানানো হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটে বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করে কোনো লাভ হয়নি। হবেও না। তার ভাষ্য, শুধু একটি বিষয়েই কাজ হবে। তবে কী সেই বিষয়, তা তিনি বলেননি। ট্রাম্পের এ হুমকি উত্তর কোরিয়ায় হামলার ইঙ্গিত বহন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্ষমতাকেন্দ্রে কিম জং উনের বোন

আপডেট সময় ১২:০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭