ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৪.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইলের দক্ষিণে ৪.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে মৃত সাগর অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে হওয়া ওই কম্পন মধ্য ইসরাইল পর্যন্ত টের পাওয়া গেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দেশটির দক্ষিণের শহর দিমোনার প্রায় ১৯ কিলোমিটার দূরে। এটি ভূমিকম্পপ্রবণ মৃত্য সাগরের রিফট ভ্যালি এলাকায় অবস্থিত। এদিন স্থানীয় সময় সকাল ৯টার দিকে কম্পনটি অনুভূত হয়।

ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড জানায়, ভূমিকম্পের কারণে তাদের স্বয়ংক্রিয় সতর্কতা ব্যবস্থা সক্রিয় হয়ে যায়। ডেড সি এলাকার বিভিন্ন স্থানে সতর্ক সংকেত বেজে ওঠে। দেশটির জরুরি চিকিৎসা সংস্থা ম্যাগেন ডেভিড আদম জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইসরাইলি পুলিশ জানিয়েছে, যেসব এলাকায় কম্পন অনুভূত হয়েছে সেখানে ভবন ও জনসমাগমস্থল পরিদর্শনের জন্য সদস্যদের মোতায়েন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৪.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল

আপডেট সময় ০৩:২২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬