ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিএনপি ক্ষমতায় এলে দেশের ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে: দুলু

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও নাটোর-২ আসনে দলটির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের ঘরে ঘরে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে সরকার পরিবারভিত্তিক আর্থিক সহায়তা দিয়ে থাকে। বাংলাদেশে এ ধরনের ব্যবস্থা আগে ছিল না। এই প্রথম তারেক রহমান ঘোষণা দিয়েছেন—বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের নারী অভিভাবক, যিনি মা অথবা পরিবারের দায়িত্বশীল সদস্য, তার নামে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা পাবেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের যোগ্য সন্তান তারেক রহমান সব সময় নারীদের অধিকার ও কল্যাণের কথা চিন্তা করেছেন। অতীতে কোনো সরকার যে সুযোগ-সুবিধা দিতে পারেনি, তারেক রহমান সেই উদ্যোগ নিয়েছেন। আগামী দিনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে নারীরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন।’

জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুফিয়া হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোর্শেদা বেগম রুপালী, সাংগঠনিক সম্পাদক মাহফুজা বেগম মায়া, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম এবং সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিএনপি ক্ষমতায় এলে দেশের ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে: দুলু

আপডেট সময় ০৫:১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬