ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলা, ৪ ফিলিস্তিনি নিহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও রবিববার গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানায়, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্বাঞ্চল বানী সুহেইলা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই ফিলিস্তিনির মরদেহ নাসের হাসপাতালে আনা হয়।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ওই এলাকাগুলো এখনও ইসরায়েলি সামরিক দখলে রয়েছে, সেখানেই তারা নিহত হন।

গাজা সিটির তুফাহ এলাকায়, যেখানে যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলি বাহিনী আগে সরে গিয়েছিল, সেখানে গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। এছাড়া ৩১ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে আনা হয়; তার বুকে গুলির ক্ষত ছিল।

মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরের পূর্বদিকে কাজ করা শ্রমিকদের একটি দলের ওপর ইসরায়েলি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালালে আরো একজন ফিলিস্তিনি নিহত এবং চারজন আহত হন বলে চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে রবিবারই গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা, আর্টিলারি গোলাবর্ষণ ও নৌবাহিনীর গোলাবর্ষণ চালায়; যা যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এতে আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ এবং গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৪২ জন ফিলিস্তিনি নিহত এবং ১২০০ জনের বেশি আহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলা, ৪ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ১১:৪৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬