ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

অনেক লোভ দেখিয়েছে আওয়ামী লীগ, জেলে লোক পাঠিয়ে মন্ত্রী হতে বলেছেন হাসিনা: আমির খসরু

আকাশ জাতীয় ডেস্ক : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদেরকেও অনেক লোভ দেখিয়েছে আওয়ামী লীগ। আমি যখন জেলে ছিলাম তখন আমার কাছে লোক পাঠিয়েছেন- মন্ত্রী হতে বলেছেন। কিন্তু আমি সেই লোভে পা দিইনি। কারণ আমরা দেশনেত্রীর কাছে আপসহীনতা শিখেছি। তিনি আমাদের আপসহীন হতে শিখিয়েছেন।

শনিবার বিকালে দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সিডিএ বালুর মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির ওই সদস্য বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের মাত্র ২৫ ভাগ সময় ক্ষমতায় ছিলেন, বাকি ৭৫ ভাগ সময়ে আন্দোলন-সংগ্রাম করে গেছেন। নির্যাতিত হয়েছেন। জেলে গিয়েছেন কিন্তু কোন আপস করেননি। তখন স্বৈরাচারের সঙ্গে অনেকে হাত মিলিয়েছিলেন। শেখ হাসিনা মিলিয়েছেন, আজকে যারা ধর্মের রাজনীতি করছেন তারাও হাত মিলিয়েছেন। ১/১১ এর সময়ও অনেকে আপস করেছেন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ও অনেক লোভ দেখিয়েছিলেন। কিন্তু দেশনেত্রী কখনো কোনোভাবেই আপস করেননি।

ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মোস্তফার পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, বিএনপি নেতা মো. সেকান্দর, হাজী হোসেন, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর মিয়া প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

অনেক লোভ দেখিয়েছে আওয়ামী লীগ, জেলে লোক পাঠিয়ে মন্ত্রী হতে বলেছেন হাসিনা: আমির খসরু

আপডেট সময় ১১:০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬