ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা তীব্র, একাধিক শহরে সংঘর্ষ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ইরানের চাহারমাহাল ও বাখতিরি প্রদেশের লর্ডেগান শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে।

এদিন সকালে শহরের বিভিন্ন সড়কে প্রায় ৩০০ জন ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে একত্রিত হন। বিক্ষোভকারীরা একটি সেতুর কাছে পৌঁছালে উত্তেজনা বেড়ে যায় এবং কিছু বিক্ষোভকারী পুলিশ সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান।

এসময় সংঘর্ষে অংশগ্রহণকারীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, এবং তারা হঠাৎ নিরাপত্তা বাহিনীর দিকে গুলি চালায়, যার ফলে দুজন নিহত হন। সহিংসতার সময় লর্ডেগান গভর্নরের দপ্তরসহ কিছু প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়।

ইরানে গত ১২ দিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ চলছে এবং এ বিক্ষোভ ৩১টি প্রদেশের মধ্যে ২৫টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

এটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে। ২০২২-২৩ সালে মাশা আমিনির পুলিশের হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, এবং চলমান অর্থনৈতিক সংকট ও জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর নতুন করে এই বিক্ষোভ খামেনি প্রশাসনকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা তীব্র, একাধিক শহরে সংঘর্ষ

আপডেট সময় ০৫:১৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬