ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা সংকট সামলাতে ৬৯০ কোটি টাকা চেয়েছে ইউএনএইচসিআর

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘ শরণার্থী সংক্রান্ত সংস্থা ইউএনএইচসিআর বাংলাদেশে আশ্রয় নেওয়া পাঁচ লাখের বেশি রোহিঙ্গা নাগরিকের সহায়তায় আগামী ছয় মাসের জন্য জরুরি ভিত্তিতে প্রায় ৬৯০ কোটি টাকা তহবিল চেয়েছে। মার্কিন ডলারের হিসাবে এই অর্থের পরিমাণ ৮৩ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলারের বেশি।

সর্বশেষ হিসাব অনুযায়ী গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৫ হাজারে। ইউএনএইচসিআর উল্লেখ করেছে, রোহিঙ্গাদের সুরক্ষা, আশ্রয়, পানি ও স্যানিটেশনের ব্যবস্থা এবং বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের স্থানীয় আশ্রয়দাতাদের সক্ষমতা বাড়াতে এই জরুরি সহায়তা প্রয়োজন।

ইউএনএইচসিআরের মুখপাত্র এন্ড্রেজ মেহকিক গতকাল শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বলে জানিয়েছে বাসস। সংবাদ সম্মেলনে এন্ড্রেজ মেহকিক জানান, কক্সবাজারের কুতুপালং ও নয়াপাড়া ক্যাম্পে সর্বশেষ সংকটের শুরুর আগে যে পরিমাণ লোক ছিল এখন সেখানে তার দ্বিগুণ লোক রয়েছে। এ ছাড়া প্রতিদিনই বাড়ছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা।

সংবাদ সম্মেলনে এন্ড্রেজ মেহকিক আরো জানান, নতুনভাবে আসা রোহিঙ্গাদের মধ্যে একটি বড় অংশ শিশু। যাদের অনেকেই অভিভাবকহীন অথবা পরিবার থেকে বিচ্ছিন্ন। আর মোট আগতদের অর্ধেকের বেশি নানা বয়সের শিশুসমেত নারী। এ ছাড়া এবার আসা রোহিঙ্গাদের মধ্যে অনেক বৃদ্ধ ও পঙ্গু মানুষও রয়েছেন বলে জানিয়েছেন এন্ড্রেজ মেহকিক।

ইউএনএইচসিআরের মুখপাত্র আরো জানান, চরম সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের কারণেই বিপুলসংখ্যক মানুষ অসুস্থ এবং দৈহিক ও মানসিকভাবে আহত। অনেকে পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব হারিয়েছেন।

ইউএনএইচসিআর মুখপাত্র এন্ড্রেজ জানান, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রোহিঙ্গাদের সুরক্ষা, আশ্রয় ও স্যানিটেশন কাজের বাইরে এই জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থাটি এ পর্যন্ত পাঁচটি বিমানে করে ৫০০ মেট্রিক টন সাহায্য পাঠিয়েছে। এন্ড্রেজ আরো জানান, বাংলাদেশে সংস্থাটির কর্মীসংখ্যা বাড়িয়ে ১০০ করা হবে এবং আরো সাহায্য পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা সংকট সামলাতে ৬৯০ কোটি টাকা চেয়েছে ইউএনএইচসিআর

আপডেট সময় ১২:১৮:০১ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭