ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত সৌদি আরব, তাপমাত্রা পৌঁছেছে শূন্য ডিগ্রিতে

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহের প্রভাব দেখা দিয়েছে। উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় খোলা জায়গা ও উঁচু এলাকায় বরফ জমার (ফ্রস্ট) ঘটনাও লক্ষ্য করা গেছে। খবর গালফ নিউজের।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি) জানিয়েছে, দেশের বড় অংশজুড়ে শৈত্যপ্রবাহ আরও তীব্র আকার ধারণ করছে। এর ফলে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে এবং অনেক এলাকায় সক্রিয় বাতাস বইবে, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দেবে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, মক্কা ও মদিনা, তাবুক, আল জাওফ, নর্দার্ন বর্ডারস, হাইল, আল কাসিম, রিয়াদ এবং ইস্টার্ন প্রভিন্সসহ বিস্তৃত অঞ্চলে এই তাপমাত্রা পতনের প্রভাব পড়বে। এসব এলাকার বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

রবিবার ভোরে উত্তর-পশ্চিম তাবুক অঞ্চলে তাপমাত্রা হঠাৎ করে অনেকটাই নেমে যায়। বিশেষ করে খোলা জায়গা ও উঁচু এলাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হয় এবং সেখানে ফ্রস্ট জমতে দেখা গেছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাবুক অঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে এবং সঙ্গে সক্রিয় বাতাস বইতে পারে, যা শীতের মাত্রা আরও বাড়িয়ে দেবে। পাশাপাশি আগামী কয়েক দিন ধরে শীতল আবহাওয়া অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, রোববার দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে কয়েকটি গভর্নরেটে। আরার, কুরাইয়াত ও তুরাইফে তাপমাত্রা নেমে এসেছে শূন্য ডিগ্রি সেলসিয়াসে, যা দেশের সর্বনিম্ন হিসেবে চিহ্নিত হয়েছে।

এদিকে রাফহায় তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রি সেলসিয়াসে এবং সাকাকায় রেকর্ড করা হয়েছে ৪ ডিগ্রি সেলসিয়াস, যা চলমান শৈত্যপ্রবাহে দেশটির অন্যতম শীতল এলাকা হিসেবে বিবেচিত হচ্ছে।

কর্তৃপক্ষ বিশেষ করে উত্তরাঞ্চলের বাসিন্দাদের ভোর ও রাতের সময় অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। নিম্ন তাপমাত্রা ও প্রবল বাতাসের কারণে শীতজনিত ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত সৌদি আরব, তাপমাত্রা পৌঁছেছে শূন্য ডিগ্রিতে

আপডেট সময় ১১:১৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬