ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের রেকর্ড

আকাশ স্পোর্টস ডেস্ক :

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। ২৭১ ইনিংস খেলে এই মাইলফলকে পৌঁছেছেন দেশ সেরা ওপেনার। যা ইনিংসের হিসেবে বিশ্বের অষ্টম দ্রুততম।

বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সে বিপক্ষে খেলতে নামার আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে তামিমের নামের পাশে ছিল ৭ হাজার ৯৯৩ রান। মাইলফলক থেকে ৯ রান দূরে থেকে ব্যাটিংয়ে নামেন তামিম।

ইনিংসের পঞ্চম ওভারে শেখ মেহেদিকে চার মেরে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম। সময়ের সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিং করার চেষ্টা করেছেন তিনি। তবে ইনিংস বড় করতে পারেননি। একাদশ ওভারে কামরুল ইসলাম রাব্বির বলে মিড অফে ক্যাচ দেওয়ার আগে ৩৪ বলে করেছেন ৪০ রান।

তামিম তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫২টি ফিফটি করেছেন তামিম। এই সংস্করণে বাংলাদেশের আর কোনো ব্যাটারের চল্লিশ বা তার চেয়ে বেশি ফিফটি নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪টি ফিফটি মুশফিকুর রহিমের।

টি-টোয়েন্টিতে তামিমের সেঞ্চুরি সংখ্যা মোট ৪টি। এখানেও দেশসেরা তামিম। আর কোনো ব্যাটসম্যানের এত সেঞ্চুরি নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের রেকর্ড

আপডেট সময় ০৬:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫