ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

দেশে নাগরিক অধিকার প্রতিষ্ঠিত না হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অসম্ভব :ফয়জুল করীম

আকাশ জাতীয় ডেস্ক :

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেছেন, ‘অতীতে নাগরিক অধিকার ভূলুন্ঠিত হওয়ায় দেশের মানুষের ভোটাধিকার হাইজ্যাক করে পতিত আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এর আগেও একই কারণে অতীতের সরকারেরা ভোটারবিহীন নির্বাচন আয়োজনের দুঃসাহস দেখিয়েছে।’

বুধবার ঢাকার জামেয়া কারীমিয়া আরাবিয়া রামপুরা ঢাকা ও জামেয়া সাঈদীয়া কারিমীয়া ভাটারা ঢাকার পৃথক দু’টি খতমে বোখারী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মকবুল হোসেন ও আলহাজ্ব আবু সাঈদ প্রমুখ।

এসময় চরমোনাই পীর আরও বলেন, ‘মানুষের প্রত্যাশা হচ্ছে, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশে যাতে আর কেউ নাগরিকদের ভোটাধিকার হরণ করতে না পারে। নতুন করে পেশীশক্তি দিয়ে ভোটারবিহীন নির্বাচন আয়োজন করে পার পাওয়া তো দূরের কথা সাহসও যাতে না পায়- তেমন সংস্কার জনগণ চায়।’

মুফতী ফয়জুল করীম বলেন, ‘এক সময়ে ক্ষমতাসীন দলের নেতাদের কথায় প্রশাসন পরিচালিত হতো, এখন কারো কথায় প্রশাসন চলুক- এটা জনগণ চায় না।’

তিনি বলেন, ‘প্রশাসন যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে তবে দেশে নাগরিক অধিকার প্রতিষ্ঠা পাবে না। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়ে যাবে। এজন্য দ্রুত সময়ে সচিবালয় থেকে তৃণমূল পর্যায়ের প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করানো যখন পুরোপুরি সম্ভব হবে, তখন জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে আশাবাদী হবে। কালোটাকা ও পেশীশক্তির প্রভাবমুক্ত নির্বাচন হওয়ার আশা করতে পারবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

দেশে নাগরিক অধিকার প্রতিষ্ঠিত না হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অসম্ভব :ফয়জুল করীম

আপডেট সময় ০৬:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫