ঢাকা ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবসর নিলেন ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংসের মালিক গাপটিল

আকাশ স্পোর্টস ডেস্ক :

অবসরের ঘোষনা দিলেন ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংসের মালিক মার্টিন গাপটিল।

বুধবার দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন নিউজিল্যান্ডের সদ্য সাবেক ওপেনার।

বিদায়বেলা আবেগতাড়িত হয়েছেন গাপটিল। দেশের হয়ে খেলাটা যে তার স্বপ্ন ছিল তা জানিয়ে ৩৮ বছর বয়সী ব্যাটার বলেছেন, “শৈশব থেকেই নিউজিল্যান্ডের হয়ে খেলা আমার স্বপ্ন ছিল। আমি সত্যি ভাগ্যবান যে দেশের হয়ে সব মিলিয়ে ৩৬৭ ম্যাচ খেলতে পেরেছি। সতীর্থদের সঙ্গে যে সব স্মৃতি জমিয়েছি তা সারা জীবন মনের মধ্যে সতেজ থাকবে। সতীর্থ এবং কোচিং স্টাফদের ধন্যবাদ জানাতে চাই।”

নিউজিল্যান্ডের হয়ে সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গাপটিল।

এরপর আর কোনও সংস্করণে ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। ২০০৯ সালে ওয়ানডে দিয়ে অভিষেক হওয়া ওপেনার বিদায় নিচ্ছেন দলের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ এবং ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে।

সংক্ষিপ্ত সংস্করণের ক্যারিয়ারে ১২২ ম্যাচে ২ সেঞ্চুরিতে রান করেছেন ৩৫৩১ রান। আর ওয়ানডেতে ১৮ সেঞ্চুরিতে করেছেন ৭৩৪৬ রান।

ম্যাচ খেলেছেন ১৯৮টি। ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংসটি তারই। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। অন্যদিকে দীর্ঘ সংস্করণে ৪৭ টেস্টে রান করেছেন ২৫৮৬। সেঞ্চুরি ৩টি।

তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আরও কিছুদিন খেলবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অবসর নিলেন ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংসের মালিক গাপটিল

আপডেট সময় ০৭:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫