ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দাবি আদায়ে রাজপথ দখল কোনো সমাধান নয় : ডিএমপি কমিশনার

আকাশ জাতীয় ডেস্ক :

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সম্প্রতি বিভিন্ন গোষ্ঠীর সদস্যরা দাবি আদায়ের জন্য রাজপথ দখল করছেন। তারা মনে করেন এটি করলে দাবি আদায় সম্ভব। কিন্তু এটা কোনো সমাধান নয়।

বুধবার সকালে রাজধানীর বোট ক্লাবে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, রাজপথ দখলের কারণে ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায়। বিশেষ করে মিরপুর, এয়ারপোর্ট ও রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়। দাবি আদায়ে রাজপথ দখল এটা সমাধান নয়।

এ সময় দাবি-দাওয়ার ব্যাপারে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেয়ার অনুরোধ জানান কমিশনার।

তিনি বলেন, ৫ আগস্টের পরে পুলিশ বাহিনীর সদস্যরা কিছুটা নিষ্ক্রিয় ছিলেন, তবে সেসব থেকে উৎরে আসার চেষ্টা চলছে।

সাজ্জাত আলী বলেন, বিগত ১৫ বছরে পুলিশ যে আচরণ করেছে, সেখান থেকে বের হতে চাই আমরা। পাশাপাশি একইসাথে ৪০ হাজার পুলিশকে পরিবর্তন করা সম্ভব নয়, তাদের প্রশিক্ষণেরও প্রয়োজন রয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, দেশব্যাপী সাম্প্রতিক সময়ে যে পরিমাণ ছিনতাই বেড়েছে, সেটি রোধে পুলিশ কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দাবি আদায়ে রাজপথ দখল কোনো সমাধান নয় : ডিএমপি কমিশনার

আপডেট সময় ০১:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫