ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইব্রাহিম রাইসির স্মরণে ‘শহিদ দিবস’ ঘোষণা করল ইরান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

গেল বছরের ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার স্মরণে গতকাল আনুষ্ঠানিকভাবে ‘সেবা-শহিদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং সাংস্কৃতিক বিপ্লবের সর্বোচ্চ পরিষদের আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

৬৩ বছর বয়সি রাইসি ইরান এবং বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তিনি একটি সরকারি সফরের সময় হেলিকপ্টার দুর্ঘটনায় শহিদ হন। রাইসি এবং তার সহযোগীরা, যার মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানও ছিলেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে আরাস নদীর ওপর নির্মিত দুটি বাঁধ উদ্বোধনের সময় এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।

রাইসি ১৯৬০ সালের ১৪ ডিসেম্বর ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন ধর্মীয় নেতা ছিলেন। তার পাঁচ বছর বয়সে বাবা মারা যান। রাইসি ১৫ বছর বয়সে কোমের একটি সেমিনারে যোগ দেন। রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় বিচারক পদে কাটিয়েছেন রাইসি।

২০১৭ সালে রাইসি প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে হেরে যাওয়ার পর খামেনি তাকে বিচার বিভাগের প্রধান করেন। মাত্র ২৫ বছর বয়সে তেহরানে ডেপুটি প্রসিকিউটর হওয়ার পর তিনি ইরানের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২১ সালে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হন ইব্রাহিম রাইসি। রাইসি তুলনামূলকভাবে মধ্যপন্থি আলেম হাসান রুহানির স্থলাভিষিক্ত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইব্রাহিম রাইসির স্মরণে ‘শহিদ দিবস’ ঘোষণা করল ইরান

আপডেট সময় ০১:১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫