ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গাজা যুদ্ধে ব্যর্থতা, ইসরাইলি শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার পদত্যাগ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

গাজা যুদ্ধে ব্যর্থতার দায় নিয়ে ইসরাইলের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা পদত্যাগ করেছেন। তবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। তিনি গাজা যুদ্ধে ইসরাইলি শাসনের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণে পদত্যাগ করেছেন।

রোববার ইসরাইলি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। সেই সঙ্গে উল্লেখিত ব্যর্থতার মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল বা পরাজিত করতে না পারাও অন্তর্ভুক্ত ছিল।

তার এই পদত্যাগের ঘটনাটি ইসরাইলি শীর্ষ র‍্যাঙ্কের কর্মকর্তাদের মধ্যে গত কয়েক মাসে ঘটে যাওয়া কিছু অনুরূপ পদত্যাগের একটি অংশ।

সাম্প্রতিক সময়ে ইসরাইলি উত্তর গাজা ব্রিগেডের কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল হাইম কোহেন এবং গোয়েন্দা কর্মকর্তা আভি রোসেনফেল্ডও পদত্যাগ করেছেন।

ইসরাইলি বাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে। তাদের লক্ষ্য ছিল হামাসকে নিশ্চিহ্ন করা। যারা কিনা ওইদিন সকালে ইসরাইল অধিকৃত দক্ষিণ অঞ্চলে অনন্য আল আকসা ঝড় নামের এক অভিযান চালিয়েছিল।

তবে গাজায় এক বছরের বেশি সময় ধরে চলা ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসন চালিয়ে এ পর্যন্ত ৪৫,৮০৫ জনেরও বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এরপরও গাজায় হামাস এখনও সক্রিয় এবং তারা ইসরাইলি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে লিপ্ত। সংগঠটি দখলদার শাসনের নৃশংস আক্রমণের বিরুদ্ধে অঞ্চলটির প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলকে বার্ষিক ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

গাজা যুদ্ধে ব্যর্থতা, ইসরাইলি শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার পদত্যাগ

আপডেট সময় ১০:২৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫