ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধানমন্ডিতে সাত মিনিটে ১৫৯ ভরি সোনা চুরি

আকাশ জাতীয় ডেস্ক :

ধানমন্ডির সীমান্ত স্কয়ার শপিং মলে শুক্রবার দুপুরে সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে ৷ ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামে দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, ১৫৯ ভরি সোনা নিতে চোরচক্রের সময় নিয়েছে ৭ মিনিট।

বিপণিবিতানের সিসিটিভির ফুটেজে দেখা যায়, দোকানে তালা দিয়ে নামাজে যাচ্ছেন বিক্রয়কর্মীরা ৷ এরপর দোকানের সামনে এসে দাঁড়ায় নয়জন লোক। এদের মধ্যে ৭ জনের মুখে মাস্ক ছিল ৷ তাদের মধ্যে থেকে একজন একটি চাদর মেলে ধরে দোকানের শাটার ঢেকে ফেলেন ৷ আর দুজন চাদরের পেছন দিকে গিয়ে শাটারের তালা কাটেন এবং একজন ভেতরে ঢোকেন৷ বাকি ৮ জন আশেপাশের দোকানে গিয়ে জিনিসপত্র কেনার নামে সেসব দোকানের বিক্রয়কর্মীদের ব্যস্ত রাখেন৷ ১৫৯ ভরি সোনা সাত মিনিট ২৫ সেকেন্ডের মধ্যে চোরচক্রের সদস্যরা নিয়ে যান৷

এ ঘটনায় দোকানের মালিক কাজী আকাশ বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেন ৷

পুলিশ বলছে, মার্কেট ও দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, শুক্রবার দুপুর একটা ১ মিনিটের দিকে ৯ জন লোক দোকানের সামনে ঘোরাঘুরি করছে৷ এর সাত মিনিট পর ব্যাগে ভরে সোনা নিয়ে বেরিয়ে যায়৷ তাদের দুজন বাদে সবার মুখে মাস্ক ছিল৷ চুরির সঙ্গে বিপণিবিতানের ভেতরের কেউ জড়িত কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে ৷

দোকানের মালিক কাজী আকাশ বলেন, দোকানের শাটারে একটি তালা মেরে জুমার নামাজে যান বিক্রয়কর্মীরা৷ এই সুযোগে তালা কেটে ভেতরে ঢুকে দোকানে সব স্বর্ণ চুরি করে নিয়ে যান চোর চক্রের সদস্যরা৷

এ বিষয়ে ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম বলেন, সোনার দোকানে চুরির সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি৷ সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধানমন্ডিতে সাত মিনিটে ১৫৯ ভরি সোনা চুরি

আপডেট সময় ১১:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫