ঢাকা ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী ক্রীড়াঙ্গনে রাজনীতি আসা উচিত না: মির্জা ফখরুল এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে মৃত্যুর চার দিন পর ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, স্ত্রী আইসিইউতে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী

আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে ১৯ পাকিস্তানি সৈন্য। এ সময় আফগানিস্তানের ৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। খবর সিনহুয়ার।

আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তোলো নিউজ জানিয়েছে, পাকিস্তানের সীমান্তসংলগ্ন আফগানিস্তানের খোস্ত এবং পাকতিয়া প্রদেশে এখনো সংঘর্ষ চলছে।

আফগান সীমান্ত বাহিনী খোস্ত প্রদেশের আলি শির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন দিয়েছে এবং পাকতিয়া প্রদেশের ডান্ড-ই-পাতান জেলায় দুটি পাকিস্তানি পোস্ট দখলে নিয়েছে।

প্রতিরক্ষা সূত্রটি আরও জানিয়েছে, ডান্ড-ই-পাটান জেলায় পাকিস্তানি সেনাদের ছোড়া মর্টার শেলের আঘাতে আফগানিস্তানের তিন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

এদিকে গত সপ্তাহে পাকিস্তানে একটি সন্ত্রাসী হামলার পর মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের বারমাল জেলায় চারটি স্থানে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। ওই হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবান সরকারের একজন মুখপাত্র। হতাহতদের অধিকাংশই শিশু ও নারী।

পাকিস্তানের ওই হামলার কড়া নিন্দা জানিয়ে এর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিল তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত

আপডেট সময় ০৫:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪