ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

কোহলিকে যথেষ্ট শাস্তি না দেওয়ায় বিশেষজ্ঞদের কাঠগড়ায় আইসিসি

আকাশ স্পোর্টস ডেস্ক :

মেলবোর্নে টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার অভিষিক্ত তরুণ স্যাম কনস্টাসকে ইচ্ছাকৃত ধাক্কা দেন বিরাট কোহলি। যা নিয়ে গতকাল ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন কোহলি। ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকাররাও কোহলির সমালোচনা করেছেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্রিকেটপ্রেমীরা নিন্দা জানান কোহলির আচরণের।

এমন আচরণের পর কোহলির শাস্তিটা নিশ্চিতই ছিল। হয়েছেও তাই। তবে যা ধারণা করা হচ্ছিল তেমন শাস্তি পাননি কোহলি। মাত্র ২০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে কোহলির। সঙ্গে ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। অথচ, ধারণা করা হচ্ছিল, নূন্যতম ৪ ডিমেরিট পয়েন্ট পাবেন কোহলি। ফলে এক ম্যাচ নিষেধাজ্ঞায় পড়বেন তিনি। সঙ্গে ম্যাচ ফির বড় অংশ কেটে নেওয়া হবে তার।

তবে এসবের কিছুই হয়নি। যে কারণে এবার আইসিসিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ক্রিকেট বিশ্লেষকরা। কোহলিকে এমন শাস্তি দেওয়ায় আইসিসির আইনই প্রশ্নবিদ্ধ বলে মনে করেন মার্ক ওয়াহ, রিকি পন্টিংয়ের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা।

মার্ক ওয়াহ ফক্স ক্রিকেটকে বলেন, ‘আপনি কে, তাতে কিছু যায় আসে না। এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য। সে খুবই ভাগ্যবান যে সামান্য শাস্তি পেয়েছে। এটা খুব সহজেই লেভেল টুয়ের আচরণ বিধি ভাঙার মতো অপরাধ হতে পারত। আর্থিক শাস্তি যদি দিতেই হয়, তাহলে কমপক্ষে ৭৫ শতাংশ হওয়া উচিত। ভবিষ্যতে খেলোয়াড় এমনকি দর্শকেরাও বিরুদ্ধ পরিস্থিতিতে এমন কাজ করবেন বেশি করে। এই ধরনের শারীরিত সংঘর্ষ সত্যিই অগ্রহণযোগ্য।’

চ্যানেল সেভেনকে পন্টিং বলেছেন, ‘আমার মনে হয় না শাস্তিটি কড়া হয়েছে। আগেও এমন ঘটনা ঘটেছে এবং সাধারণত ১৫–২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। কিন্তু ঘটনাটি বিস্তারিত চিন্তা করে দেখেন। বছরের এ দিনটিতেই ক্রিকেট দেখেছেন অনেকে। এখন তাঁরা ভাববেন, ব্যাপারটি তো তেমন কিছুই না।’ অস্ট্রেলিয়ার নাইন নেটওয়ার্কের সাংবাদিক টম মরিস আইসিসির দিকে আঙুল তুলে বলেন, ‘আইসিসি কোহলিকে যে শাস্তি দিয়েছে, সেটি বিশ্ব ক্রিকেট ও আইসিসির জন্যই বিব্রতকর।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

কোহলিকে যথেষ্ট শাস্তি না দেওয়ায় বিশেষজ্ঞদের কাঠগড়ায় আইসিসি

আপডেট সময় ০৫:৫২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪