ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

ক্ষেপণাস্ত্র কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা নয়: ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মপরিকল্পনা নিয়ে যে কোনো প্রকার আলোচনা করতে প্রস্তুত বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিজের অকাট্য অধিকার বলে মনে করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, তার দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং এটি নিয়ে কারো সঙ্গে আলোচনা হবে না। প্রচলিত সমরাস্ত্র হিসেবে আন্তর্জাতিক আইনেও এ কর্মসূচির বৈধতা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স সম্প্রতি অজ্ঞাত ইরানি ও পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে দাবি করেছিল, নিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ইরান ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে পরোক্ষভাবে নিজের প্রস্তুতির কথা জানিয়েছে।

তিনি বলেন, “বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনায় ইরান বহুবার বলেছে, নিজের আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো সংলাপে যাবে না তেহরান। এছাড়া, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবেরও লঙ্ঘন নয়।” ওই প্রস্তাবের মাধ্যমে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া হয়েছে।

মার্কিন কর্মকর্তারা দাবি, নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে ইরান ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালাচ্ছে এবং এ ব্যাপারেও তেহরানকে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

ক্ষেপণাস্ত্র কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা নয়: ইরান

আপডেট সময় ০১:১৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭