ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

জাপান এয়ারলাইন্সে সাইবার হামলা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

জাপান এয়ারলাইন্স বৃহস্পতিবার সকালে জানিয়েছে তাদের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। যার ফলে বিমান পরিষেবার ব্যাঘাত ঘটতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। যদিও সকালের দিকে বিমান পরিষেবায় বিশেষ বিঘ্ন ঘটেনি।

সমাজ মাধ্যমে টুইট করে গোটা ঘটনাটির কথা জানিয়ছে সংস্থাটি। এর ফলে সার্বিকভাবে বিমান পরিষেবায় সমস্যা হওয়ার আশঙ্কার কথাও জানানো হয়েছে তাদের তরফে। সকাল ৭টা ২৪ মিনিটে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তারা। সংস্থাটি জানিয়েছে, একটি পুরনো রাউটার থেকে এই সমস্যাটি তৈরি হয়েছে। সেখান থেকেই একটি ম্যালওয়্যার সিস্টেমের ভিতর ঢুকে পড়ে। যার ফলে বৃহস্পতিবারের কোনো টিকিট কাটা যাচ্ছে না বলে জানানো হয়েছে সংস্থাটির তরফে।

জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে এই সাইবার হামলার জন্য সকাল থেকে একাধিক উড়ানের সময় পরিবর্তন করা হয়েছে। তবে কোনো উড়ান বাতিল হয়নি বলে জানিয়েছে তারা। গণহারে টিকিট ক্যানসেল হয়নি বলেও জানিয়েছে তারা।

নিপ্পন এয়ারলাইন্সের পর জাপানের দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন্সের নাম জাপান এয়ারলাইন্স। গোটা দেশেই তারা বিমান পরিষেবা দিয়ে থাকে। তবে এই প্রথম জাপানে এমন ঘটনা ঘটল না। এর আগে ২০২২ সালে টয়োটা কোম্পানিতেও একই ঘটনা ঘটেছিল। যার ফলে গাড়ি কেনা-বেচায় ব্যাপক সমস্যা হয়েছিল। ২০২৩ সালে জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্রেও সাইবার হামলা ঘটেছিল। প্রচুর গুরুত্বপূর্ণ নথি সে সময় নষ্ট হয়েছিল বলে জানিয়েছেন মহাকাশ কেন্দ্রের কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

জাপান এয়ারলাইন্সে সাইবার হামলা

আপডেট সময় ০৬:৪১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪