ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সচিবালয়ে আগুন দুর্ঘটনা নয়, পরিকল্পিত: নুরুল হক নুর

আকাশ জাতীয় ডেস্ক :

সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ড দুর্ঘটনা নয়, পরিকল্পিত বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বৃহস্পতিবার সচিবালয়ের পুড়ে যাওয়া ভবন পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, এলজিআরডি এবং ডাক ও টেলি যোগাযোগ উপদেষ্টার কক্ষে গত সরকারের দুর্নীতির অনেক আলামত সংরক্ষিত ছিল। এ ঘটনা থেকে সরকার শিক্ষা নিতে পারে।

তিনি বলেন, এখনই সময় সরকারি নথিপত্র ডিজিটালাইজ করার এবং মান্ধাতা আমলের যন্ত্রপাতি থেকে বেরিয়ে ফায়ার সার্ভিসে আধুনিক সরঞ্জাম সংযুক্ত করার।

এসময় তিনি আগের মতো সময়ক্ষেপণ না করে দ্রুত সুষ্ঠু তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তাগিদ দেন।

এর আগে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে সচিবালয়ের আগুন পুরোটাই নেভানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

বুধবার রাত ১টা ৫২ মিনিটের দিকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সচিবালয়ে আগুন দুর্ঘটনা নয়, পরিকল্পিত: নুরুল হক নুর

আপডেট সময় ০৪:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪