ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরান’

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসলামিক রেভ্যুলেশন গার্ডস কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি জানিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) এক বক্তব্যে রিয়ার অ্যাডমিরাল এসব কথা বলেন। খবর তাসনিম নিউজের।

আলিরেজা তাংসিরি বলেন, ইরানি সামরিক বাহিনী দেশের কার্গো এবং বাণিজ্যিক জাহাজের জন্য যে কোনো ধরনের সামুদ্রিক হুমকির মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে।

তিনি দাবি করেন, ইরানের বাণিজ্যিক শিপিং কার্যক্রমের ওপর কোনো হুমকি নেই, কারণ দেশটির জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমায় নিরাপদে চলাচল করছে, যা ইরানি সামরিক বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার কারণে সম্ভব হয়েছে।

ইসরাইলিদের সঙ্গে চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে ইরানি জাহাজগুলোর ওপর আক্রমণের আশঙ্কা কতটুকু সেই প্রসঙ্গে জানতে চাইলে তাংসিরি বলেন, ইরানি সামরিক বাহিনী দেশের কার্গো এবং বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, আল্লাহর রহমতে, আজকের দিনে (ইরান) শিপিং রুটে পূর্ণ নিরাপত্তা রয়েছে এবং এটি আমাদের সামরিক বাহিনীর প্রস্তুতির এটি একটি প্রমাণ।

তাংসিরি ইরানের সামুদ্রিক সীমানায় কোনো বিদেশি জাহাজ প্রবেশের দাবি অস্বীকার করেন।

তিনি বলেন, পারস্য উপসাগরে পূর্ণ নিরাপত্তা রয়েছে। সেখানে জাহাজের গতিবিধি রয়েছে, তবে এমন কিছু নয় যা আমাদের নিরাপত্তাকে বিপন্ন করবে।

ইহুদীবাদী ইসরাইলের বিরুদ্ধে তেহরানের মিসাইল আক্রমণ নিয়ে উত্তেজনার মধ্যে এসব মন্তব্য করলেন আইজিসি কমান্ডার। ইরান যেকোনো আক্রমণ প্রতিরোধে তার প্রতিশোধের ইচ্ছা প্রকাশ করেছে। তাদের সময়ে এবং উপায়ে জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরান’

আপডেট সময় ০২:১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪