ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

স্লোগান দেই দলের চেয়ে দেশ বড়, প্র্যাকটিস হলো–দেশের চেয়ে দল বড় :শফিকুর রহমান

আকাশ জাতীয় ডেস্ক :

রাষ্ট্রের মৌলিক সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী যৌক্তিক সময় দিতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, শুধুমাত্র স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে। রাজনীতিতে আমরা স্লোগান দেই– আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। প্র্যাকটিস হলো– দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে আমি বড়।

বুধবার ঢাকার আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ কিছু মৌলিক বিষয়ে সংস্কার চায়। যাতে এই সংস্কারের মধ্যে দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের জন্য তিন মাস কিংবা পাঁচ বছর, এমন কোনো সময় আমরা অন্তর্বর্তী সরকারকে বেঁধে দেইনি। আমরা সংস্কারের যৌক্তিক সময় বলেছি। উপদেষ্টারা বিবেকবান মানুষ, তারা বুঝতে পারেন কতটুকু সময় প্রয়োজন।

জামায়াত আমির বলেন, যাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারে প্রতিনিধি নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে সে কারণে আমরা তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

স্লোগান দেই দলের চেয়ে দেশ বড়, প্র্যাকটিস হলো–দেশের চেয়ে দল বড় :শফিকুর রহমান

আপডেট সময় ১০:১০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪