ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে প্রকৃত পরিবর্তনের জোয়ার এসেছে : জামায়াত আমির

আকাশ জাতীয় ডেস্ক :

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে সত্যিকারের একটা পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে।

বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশ আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ পরিবর্তন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির।

শফিকুর রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে দেশের অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর হলেই দেশ এগিয়ে যাবে।

তিনি বলেন, ডাক্তাররা চাইলে একটা মানবিক দেশ গড়তে পারে। এজন্য সব পর্যায় থেকে ডাক্তারদের সহায়তা করার আহ্বান জানান তিনি।

জামায়াত আমির বলেন, পড়ালেখার মধ্য দিয়ে জ্ঞান অর্জন ও রিসার্চ ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারে না। তাই এই দুটি ক্ষেত্রের ওপর ডাক্তারদের জোর দেওয়ার তাগিদ দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশে প্রকৃত পরিবর্তনের জোয়ার এসেছে : জামায়াত আমির

আপডেট সময় ১২:৫৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪