ঢাকা ১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুর্মিটোলা হাসপাতাল থেকে চুরি হওয়া সেই নবজাতক উদ্ধার, আসামি গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া সেই নবজাতককে উদ্ধার করেছে র‌্যাব। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে এ ঘটনায় জড়িত মূল অপরাধী হাসিনা বেগমকে (৩৮)।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর উত্তরখান থেকে গোপন সংবাদের ভিত্তিতে চার দিনের শিশুটিকে উদ্ধার করে র‌্যাব।

গত ২০ ডিসেম্বর সদ্য ভূমিষ্ঠ নবজাতককে হাসপাতাল থেকে চুরি করা হয়। এ ঘটনায় হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, ঘটনার পর থেকেই বিষয়টির ওপর গভীর নজর রাখছিল র‌্যাব। নবজাতক উদ্ধারের তদন্তে নেমে র‌্যাবের গোয়েন্দারা পায় সংঘবদ্ধ চক্রের সন্ধান। এরপর আরও গভীরে যায় তারা। সংগ্রহ করে সিসিটিভি ফুটেজ।

তিনি আরও বলেন, ফুটেজ বিশ্লেষণ করে এগোতে থাকে তদন্ত। চক্রের গতিবিধি পর্যবেক্ষণ করে তারা অভিযান পরিচালনা করেন। পরে রাজধানীর উত্তরখান থেকে ধরা হয় আসামিকে। উদ্ধার করা হয় চার দিন বয়সী নবজাতককে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুর্মিটোলা হাসপাতাল থেকে চুরি হওয়া সেই নবজাতক উদ্ধার, আসামি গ্রেফতার

আপডেট সময় ০৮:০০:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪