ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র ভানুয়াতুতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (২২ ডিসেম্বর) ভোরে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থলটি ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পায়নি কর্তৃপক্ষ। তারা পরিস্থিতির ওপর নজর রাখছে।

ভানুয়াতু দ্বীপ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিং অব ফায়ারের ওপর অবস্থান করায় এখানে প্রায় ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত ১৭ ডিসেম্বর এই দ্বীপে ৭ দশমিক ৪ ভূমিকম্প আঘাত হানে। এর ফলে প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে পশ্চিমা দেশগুলোর একাধিক দূতাবাসের ভবনসহ বহু স্থাপনা বিধ্বস্ত হয়।

ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৭ কিলোমিটার বা প্রায় ২৩ মাইল দূরে। এর গভীরতা ছিল ভূমি থেকে ৬ মাইল গভীরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলকে বার্ষিক ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

আপডেট সময় ০১:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪