ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাওয়ার কথা, প্রাণ গেল ছিনতাইকারীর হাতে

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীর যাত্রাবাড়ীর সায়দাবাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক প্রাণ হারিয়েছেন। তার নাম হাফেজ মো. কামরুল হাসান (২৩)। বুধবার রাত নয়টায় সায়দাবাদ ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তার অ্যানড্রয়েড মোবাইল ফোন ও ৭ হাজার টাকা নিয়ে গেছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই মো. আতিকুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা ছিনতাইকারীরা কামরুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে যায়। পরে স্বজনরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কামরুল নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় গ্রামের কাপড় ব্যবসায়ী ইমাম হোসেনের ছেলে। বর্তমানে রায়েরবাগ মুজাহিদ নগরে পরিবারের সঙ্গে থাকতেন। তিনি দুই ভাই দুই বোনের মধ্যে সবার বড়।

ইমাম হোসেন বলেন, ছেলে হাফেজি পাশ করার পর তার সঙ্গে ব্যবসা দেখাশোনা করতো। বুধবার রাতে বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাওয়ার কথা ছিল।

বাবার অভিযোগ, বন্ধুরা কেন রায়েরবাগ থেকে তাকে গাড়িতে উঠালো না। আর এরকম ঘটনা শোনার পর কোনো বন্ধু তাকে দেখতে আসেনি। এমনকি কামরুল সায়দাবাদে পৌঁছানোর আগেই তার বন্ধুরা গাড়ি ছেড়ে কক্সবাজারের উদ্দেশে চলে গেছে। তার বাবার সন্দেহ, এ ঘটনায় বন্ধুরা জড়িত আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাওয়ার কথা, প্রাণ গেল ছিনতাইকারীর হাতে

আপডেট সময় ১১:০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪