ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাহুল গান্ধীর ধাক্কায় আইসিইউতে বিজেপি এমপি, থানায় মামলা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করল বিজেপি। পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে গিয়ে বিজেপি সংসদ সদস্য অনুরাগ ঠাকুর, বাঁশুরি স্বরাজরা অভিযোগ দায়ের করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে।

অপরদিকে এ নিয়ে লোকসভার স্পিকারকে চিঠি লিখেছে কংগ্রেস।

রাহুল গান্ধীর ধাক্কায় নাকি মাথায় আঘাত পেয়েছেন বিজেপি সংসদ সদস্য প্রতাপ চন্দ্র সারাঙ্গি। তারই জেরে হাসপাতালের আইসিইউ-তে ভর্তি হয়েছেন তিনি। এমন আবহে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করেছে বিজেপি।

অন্যদিকে লোকসভার স্পিকারকে লেখা চিঠিতে কেসি বেণুগোপাল, মণিকম ঠাকুর এবং কে সুরেশ অভিযোগ করেন, বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সংসদের প্রবেশদ্বারে আটকানো হয়েছিল এবং তাকে ধাক্কা দেওয়া হয়েছিল।

এদিকে আহত বিজেপি সংসদ সদস্যকে হাসপাতালে গিয়ে দেখে আসেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং প্রহ্লাদ যোশী। সমাজবাদী পার্টির সংসদ সদস্য অবধেশ প্রসাদও হাসপাতালে গিয়ে দেখা করেন প্রতাপ চন্দ্রের সঙ্গে।

এ সময় তিনি বলেন, যা ঘটেছে তা দুঃখজনক এবং গণতান্ত্রিক বিশ্বাসের পরিপন্থি। এটা হওয়া উচিত নয়। সংসদের কিছু ডেকোরাম আছে এবং এটি প্রত্যেকেরই বজায় রাখা উচিত।

ঘটনার নিন্দা জানিয়ে রাজ্যসভায় বিজেপির কিরেণ রিজিজু বলেন, রাহুল গান্ধী আজ বিজেপির দুই সংসদ সদস্যকে ঠেলে ফেলে দিয়েছেন, যারা এখন হাসপাতালে ভর্তি। রাহুল গান্ধীর আচরণের জন্য সংসদ ও দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত কংগ্রেসের। সংসদ কোনো কুস্তির আখড়া নয়।

এদিকে ঘটনা প্রসঙ্গে কংগ্রেস এমপি কেসি বেণুগোপাল এএনআই-কে বলেন, আসলে, বিজেপি এমপিরা রাহুল গান্ধীকে হাউসে যাওয়ার সময় বাধা দেন। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাহুল গান্ধীকে অবরুদ্ধ করেন। তারা বিরোধী দলনেতার পথ আটকে দিয়েছিলেন। আমরা ইতোমধ্যেই স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছি এ নিয়ে।

আরেক কংগ্রেস নেতা কে সুরেশ এএনআই-কে বলেন, কংগ্রেস এমপিরা স্পিকারের সঙ্গে দেখা করে বিজেপি এমপিদের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন। রাহুল গান্ধী সংসদে ঢোকার চেষ্টা করলে বিজেপি এমপিরা তাকে ঢুকতে দেননি… এরপর তিনি হাউসে ঢোকার জন্য ধাক্কাধাক্কি করেন।

এদিকে ঘটনা প্রসঙ্গে বিজেপির চন্দ্র প্রতাপ অভিযোগ করেন, রাহুল গান্ধী এসে এক এমপিকে ঠেলে দিলেন। সেই এমপি তখন আমার ওপরে এসে পড়েন। এতে আমি পড়ে যাই। আমি তখন শিঁড়ির ওপরে দাঁড়িয়ে ছিলাম।

অন্যদিকে রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, ঘটনাটি আপনাদের ক্যামেরাতেও থাকতে পারে। আমি সংসদের প্রবেশদ্বার দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করছিলাম। তখন বিজেপি এমপিরা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় আমাকে ধাক্কা দেওয়া হয়, হুমকিও দেওয়া হয়। তাই এটা ঘটেছে.। হ্যাঁ, এটা ঘটেছে (মল্লিকার্জুন খাড়গেকে ধাক্কা দেওয়া হয়েছে)।

কংগ্রেস নেতা আরও বলেন, আমরা ধাক্কাধাক্কিতে ভয় পাই না। তবে এটি সংসদের প্রবেশদ্বার। আমাদের ভেতরে যাওয়ার অধিকার রয়েছে। বিজেপি এমপিরা আমাদের ভেতরে যেতে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন..তারা আসলে সংবিধানকে আক্রমণ করছেন এবং আম্বেদকরজির স্মৃতিকে অপমান করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাহুল গান্ধীর ধাক্কায় আইসিইউতে বিজেপি এমপি, থানায় মামলা

আপডেট সময় ০৫:৩০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪