ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীর বনানীর কড়াইল বস্তির বৌবাজারে আগুন লেগেছে। তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি জানান, আজ বুধবার বিকাল সোয়া ৪টার দিকে বনানীর কড়াইল বস্তির বউবাজার এলাকায় একটি অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। সেখানে সাতটি ইউনিট পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে রওনা করেছে। রাস্তায় জ্যাম থাকায় ইউনিটগুলো পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

আপডেট সময় ০৪:৪০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪