ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টেবিলে বসে সংস্কার নয়, নির্বাচিত সরকার করবে সংসদে : আমির খসরু

আকাশ জাতীয় ডেস্ক :

জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, টেবিলে বসে সংস্কারের মতো ভুল ধারণা আর কিছু হতে পারে না। সংস্কারের মালিকানা থাকতে হবে দেশের জনগণের হাতে। সংস্কার হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এটা চলমান। সুতরাং বাংলাদেশের সংস্কার হবে আগামী দিনে সংসদে, জনগণের ম্যান্ডেট নিয়ে। সেই সংস্কারই টিকে থাকবে।

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন-ড্যাব আয়োজিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় আহত ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা কথা বলেন এবং তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

আমির খসরু বলেন, রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কারই কাজে আসবে না। দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল। কিন্তু গত ১৫ বছরে সেই অগ্রগতি থমকে গেছে। আগামী দিনে জাতীয় সরকার গঠন করে পরিপূর্ণভাবে ৩১ দফার বাস্তবায়ন হবে।

এ সময় উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ ড্যাবের শীর্ষ নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টেবিলে বসে সংস্কার নয়, নির্বাচিত সরকার করবে সংসদে : আমির খসরু

আপডেট সময় ০৫:১৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪