ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দশ সপ্তাহ পর ডেঙ্গুতে মৃত্যুহীন দিন

আকাশ জাতীয় ডেস্ক :

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। ফলে প্রায় ৭৩ দিন পর (দশ সপ্তাহ) ডেঙ্গুতে মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ। তবে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপতালে আরও ৩৭৩ রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৮৭৭ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ৪ অক্টোবরের পর প্রতিদিনই মশাবাহিত এ রোগে কারও না কারও মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে মৃত্যু হয়েছে ৫৪৮ জনের।

ডেঙ্গুবিষয়ক তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, এ বছর বর্ষা মৌসুমের শেষ দিকে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে, সেইসঙ্গে বাড়ে মৃতের সংখ্যা। অক্টোবরে ১৩৫, নভেম্বরে ১৭৩ জনের মৃত্যু হয়। ডিসেম্বরের প্রথম ১৪ দিনে মারা গেছেন ৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৩২ জন, ঢাকা বিভাগে ৮৮, ময়মনসিংহে ১৫, চট্টগ্রামে ৩৪, খুলনায় ৪৪, রাজশাহীতে ২০, রংপুরে ২, বরিশালে ৩৬ এবং সিলেট বিভাগে দুজন ভর্তি হয়েছেন।

এদিকে রোববার সকাল পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৬ হাজার ৬৬২ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৬৬৭ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৬৫০, আর ১ হাজার ১৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দশ সপ্তাহ পর ডেঙ্গুতে মৃত্যুহীন দিন

আপডেট সময় ১১:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪