ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রহমতগঞ্জকে উড়িয়ে দিল দাপুটে বসুন্ধরা কিংস

আকাশ স্পোর্টস ডেস্ক :

বসুন্ধরা কিংস ফিরল বীরের বেশে। কিংসের দাপটের সামনে টিকতে পারলো না রহমতগঞ্জ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রহমতগঞ্জকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস।

কিংস অ্যারেনায় ম্যাচের ১০ মিনিটে জনাথন ফার্নান্দেসের গোলে এগিয়ে যায় কিংস। ১২ মিনিটেই ম্যাচে ফেরে রহমতগঞ্জ। নাবিব নেওয়াজ জীবন গোলটি করেন। তবে বিরতিতে যাওয়ার আগে আবারও লিড নেয় কিংস।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় কিংস। সমানতালে লড়তে থাকে রহমতগঞ্জও। তবে ব্যবধান তো কমাতে পারেনি উল্টো আরো গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পরে পুরান ঢাকার দলটি। ৫৪ মিনিটে বক্সের বাইরে থেকে মিডফিল্ডার সোহেলের জোরালো শট গোলরক্ষক হাবিব ঠিকমতো প্রতিহত করতে না পারলে জালে জড়িয়ে যায়।

৭৬তম মিনিটে হেডে কিংসের গোলের হালি পূর্ণ করেন ডিফেন্ডার তপু বর্মন। তার ৩ মিনিট পর মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল রহমতগঞ্জ। তবে কিংস গোলরক্ষককে একা পেয়েও পরাস্ত করতে পারেননি স্যামুয়েল বোয়েটাং। ঘানার ফরোয়ার্ডের নেওয়া শট ফিস্ট করে কিংসকে রক্ষা করেন গোলরক্ষক জিকো। পরে আর কোনো গোল না হলে ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

রহমতগঞ্জকে উড়িয়ে দিল দাপুটে বসুন্ধরা কিংস

আপডেট সময় ০৯:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪